সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পের অনুরোধেও হরমুজ প্রণালীতে নৌজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচীর উদ্বোধনে দিনাজপুরের কাহারোলে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ‘অবিলম্বে ভুল বাণিজ্যনীতি সংশোধনের’ আহ্বান চীনের পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল সাময়িক বন্ধ ছিল রাজবাড়ীতে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ বাগেরহাটে স্কুলের বারান্দায় মাদক সেবন দুবাই বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ঈদুল ফিতর উপলক্ষ্যে বুড়িমারী স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ

২৬ ডিসেম্বর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

  • আপডেট টাইম : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯
  • ৩৪৬ বার পঠিত

বিশেষ প্রতিবেদক: আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে আগামী ২৬ ডিসেম্বর। মন্ত্রীর পদে থাকা নেতারা কমিটিতে থাকতে পারবেন কিনা এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে কাল।

আজ মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সভা শেষে বের হয়ে সাংবাদিকদের তিনি এসব বলেন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। প্রায় সাড়ে তিনঘণ্টা বৈঠক অনুষ্ঠিত হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী ২৬ ডিসেম্বর আওয়ামী লীগের ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। ঘোষণার পর নতুন বছরে ৩ জানুয়ারি নতুন কমিটির সদস্যরা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানাতে যাবে এবং একই সঙ্গে নতুন কমিটি কার্যক্রম শুরু করবে।

কমিটিতে কারা থাকছে জানতে চায়লে কাদের বলেন, নতুন পুরাতনদের সমন্বয়ে কমিটি করা হবে। তবে মন্ত্রিসভার সদস্যরা কমিটিতে জায়গা পাচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাব স্পষ্ট হবে বুধবার। মন্ত্রিসভার সদস্যরা কমিটিতে জায়গা পাবেন কিনা এ নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির উপর ছেড়ে দিয়েছেন সভাপতিমণ্ডলীর সদস্যরা।

তিনি (প্রধানমন্ত্রী) এ বিষয়ে বুধবার সিদ্ধান্ত জানানোর পরই কমিটি পূর্ণাঙ্গ করে পরদিন বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

গত ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। শেষদিন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিল পর্বে টানা নবমবারের মতো সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা এবং দ্বিতীয় দফায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com