বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আওয়ামী লীগের কাউন্সিলর পদে আবেদনপত্র বিতরণ শুরু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯
  • ২৮৩ বার পঠিত

বিশেষ প্রতিবেদক: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থন প্রত্যাশীদের মাঝে আবেদনপত্র বিতরণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এ আবেদনপত্র বিতরণ শুরু হয়।

আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার (২৬ ও ২৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাউন্সিলর পদে আবেদনপত্র বিতরণ করা হবে। ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ের পুরাতন ভবনে ঢাকা উত্তর এবং নতুন ভবনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর প্রার্থীদের আবেদনপত্র বিতরণ করা হচ্ছে।

ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয় থেকে সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের আবেদন ফরমও দেয়া হচ্ছে। একই সঙ্গে দ্বিতীয় দিনের মতো বিতরণ করা হচ্ছে মেয়র প্রার্থীদের আবেদন ফরমও।

আওয়ামী লী‌গের কাউ‌ন্সিলর প‌দে ম‌নোনয়‌নপত্রের ফরম বিতরণ কর‌ছেন দ‌লের নব নির্বা‌চিত দফতর সম্পাদক ব্যা‌রিস্টার বিপ্লব বড়ুয়া। আওয়ামী লীগের কাউন্সিলর পদে আবেদন ফি ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) মেয়র পদে মনোনয়নপত্রের ফরম বিতরণের প্রথম দিন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে দু’জন ও দক্ষিণ সিটি কর্পোরেশনে চারজন দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। উত্তর সিটি কর্পোরেশনে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল্লাহ ওসমানী ও বর্তমান মেয়র আতিকুল ইসলাম আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক মহাসচিব এম এ রশিদ, বঙ্গবন্ধু একাডেমির সভাপতি মো. নাজমুল হক, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ও ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com