সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

আহমেদ ইমতিয়াজ বুলবুল স্মরণে গান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯
  • ২৬৯ বার পঠিত

বিনোদন প্রতিবেদক: বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত সংগীতজ্ঞ আহমেদ ইমতিয়াজ বুলবুল চলতি বছরের ২২ জানুয়ারি পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছেন। চোখের দেখায় তিনি নেই। তার গান ও সুর রয়ে গেছে বাংলার মানুষের ঘরে ঘরে।

সংগীতের এই দিকপালকে স্মরণ করে গান বাঁধলেন ক্লোজআপ ওয়ান তারকা রাজীব। ‘তুমি আছো সবকটা জানালার পাশে/মিশে রবে সৃষ্টির বিজয় উল্লাসে/তোমার লেখা যতো অবিনাশী গান/যাদু ভরা সুরে নাচে অসুরের প্রাণ/ তোমায় ভুলি যদি কোনদিন /হবে চির নিন্দিত ভুল/তুমি বাংলার মুক্তিসেনা/সুরের পাখি বুলবুল’ এমন কথার গানটি রেকর্ড সম্পন্ন হয়েছে সম্প্রতি।

রাজীব এই গানটি নিয়ে বলেন, ‘বুলবুল স্যার বাংলা গানের প্রাণপুরুষ। তার অসাধারণ মৌলিক সৃষ্টিতে বাংলা গান বিশ্বে বেশ সমৃদ্ধ। গানটি করেছি মুরাদ নূরের উদ্যোগে। আমি সম্মানিত স্যারকে স্মরণ করার সুযোগ পেয়ে।’

গানের এই আয়োজন নিয়ে সুরকার মুরাদ নূর বলেন, ‘আমি বরাবরই গুণীদের সাথে, তাদেরকে লালন করে কাজ করতে পছন্দ করি। গুণের সংস্পর্শে অনেক কিছু শেখা যায়। আজন্মকাল তাই শিখতে চাই। একজন বাঙালি সংস্কৃতিকর্মী হিসেবে বুলবুল স্যারের প্রতি আমাদের অনেক দায় আছে। বরেণ্য বাংলাদেশকে শ্রদ্ধা জানাতেই আমাদের সুরের পাখি সৃষ্টি।’

‘সুরের পাখি’ শিরোনামে মুশফিক লিটুর সঙ্গীতায়োজনে এমন কথার গানটি লিখেছেন এ এইচ পলাশ।

আসছে পহেলা জানুয়ারি ২০২০ আহমেদ ইমতিয়াজ বুলবুল এর জন্মদিন উপলক্ষে জিসিরিজ এর ইউটিউব চ্যানেলে সহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে প্রকাশিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com