সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রপ্তানি বাণিজ্য সহজ করলো বাংলাদেশ ব্যাংক

রাজস্থানের হাসপাতালে ১ মাসে ৭৭ শিশুর মৃত্যু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯
  • ৩৪৯ বার পঠিত

অনলাইন ডেস্ক: ভারতের রাজস্থান প্রদেশে গত প্রায় এক মাসে ৭৭ জন শিশুর মৃত্যু হয়েছে। রাজস্থানের কোটা এলাকা জে কে লোন হাসপাতালে ২৪ দিনে এসব শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ৪৮ ঘণ্টায় মারা গেছে ১০ শিশু। কর্তব্যে অবহেলা এবং অযত্নের কারণেই এসব শিশুরা মারা গেছে বলে অভিযোগ উঠেছে।

এই ঘটনায় নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন এবং রাজ্য স্বাস্থ্য দফতর। ইতোমধ্যে শিশুমৃত্যুর কারণ অনুসন্ধানে বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

তবে ওই হাসপাতালের তরফ থেকে দায়িত্বে অবহেলা ও শিশুদের অযত্নের অভিযোগ অস্বীকার করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, তাদের পরিকাঠামোগত কোনো ত্রুটি ছিল না। তাহলে এতো শিশুর মৃত্যু কীভাবে হলো? এ বিষয়ে তারা বলছে, গত বেশ কিছুদিন ধরে আশঙ্কজনক অবস্থায় ভেন্টিলেটরে ছিল ১০ শিশু। এসব শিশুর স্বাস্থ্যের অবনতি ঘটনায় তাদের বাঁচানো যায়নি।

গত ২৩ ও ২৪ ডিসেম্বরের মধ্যে হাসপাতালে যে ৫ সদ্যজাত শিশুর মৃত্যু হয়েছে তার কারণ স্বরূপ হাসপাতালের তদন্ত কমিটি জানিয়ছে, ওই পাঁচ শিশু জন্মর পর থেকেই মস্তিষ্কের বিশেষ রোগে আক্রান্ত হয়েছিল। এর ফলে তাদের মস্তিষ্কে সঠিকভাবে রক্ত পৌঁছাতে বাধা পাচ্ছিল এবং শ্বাস প্রশ্বাসের সমস্যা তৈরি হয়েছে। সে কারণেই এসব শিশু মারা যায়।

একইসঙ্গে অন্য যেসব শিশু মারা গেছে তাদের মৃত্যুর কারণ তদন্ত প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে। যদিও মৃত শিশুদের পরিবারের লোকেরা হাসপাতালের যুক্তি মানতে নারাজ। প্রতিদিন বুন্দি, বারান, ঝালওয়াড় এমনকি মধ্যপ্রদেশ থেকেও আশঙ্কাজনক অবস্থায় এই হাসাপতালে আসে বহু শিশু। এর মধ্যে প্রতি তিনজন সদ্যজাত শিশুর মধ্যে একজন মারা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com