শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সিটিজেন নিউজ সম্পাদকের ঈদ শুভেচ্ছা দারিদ্র্য বিমোচনে ইসলামের নীতি-ই শ্রেষ্ঠ ও বাস্তবসম্মত; শেখ ফজলে বারী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত ভালুকায় বাসের ধাক্কায় নিহত ২, আহত ৬ ঈদুল ফিতর:দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্থানীয় সরকারমন্ত্রী সুন্দরবনের গোয়ালখালী বনবিবির খাল সংলগ্ন এলাকা থেকে বিদেশি মদ জব্দ খুলনায় পবিত্র জুমাতুল বিদায়ে বিশেষ মোনাজাত দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত

কাজাখস্তানে বিমান বিধ্বস্তে ১৪ নিহত

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯
  • ২৫৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: কাজাখস্তানে একটি বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত কমপক্ষে ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্ঘটনার সময় বিমানটিতে ১শ আরোহী ছিল। এর মধ্যে ৯৫ জন যাত্রী এবং পাঁচজন ক্রু সদস্য।

আজ শুক্রবার সকালে আলমাটি বিমানবন্দরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। কাজাখস্তানের বেসামরিক বিমান চলাচল কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, বেক এয়ারের ফোকার ১০০ মডেলের বিমানটি রাজধানী নুর সুলতানের উদ্দেশে রওনা করেছিল। বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পর নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি কংক্রিটের দেয়ালে আঘাত হানে। এরপর এটি একটি বহুতল ভবনের ওপর বিধ্বস্ত হয়।

সরকার এবং আলমাটি বিমানবন্দরের তরফ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থলে জরুরি বিভাগের কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন। দুর্ঘটনায় কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে। এদের মধ্যে আটজনই শিশু। তাদের হাসপাতালে নেয়া হয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেখানে ঘন কুয়াশা ছিল। তবে ঠিক কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।

কাজাখস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনায় ছয় শিশু নিহত হয়েছে। স্থানীয় সময় সকাল ৭টা ২১ মিনিটে বিমানটি যাত্রা শুরু করেছিল। সে সময়ই বিমানটি থেকে শেষবারের মতো সংকেত পাওয়া গিয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com