বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজধানীর ভাটারায় শিশুকে শ্বাসরোধে হত্যা

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯
  • ৩২১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ভাটারার বার বিঘা এলাকায় আয়েশা আক্তার (৭) নামের এক শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে শিশুটি নিখোঁজ হওয়ার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজেদের বাসার পাশের আরেক বাসার মেঝে থেকে তার মরদেহ উদ্ধার হয়। এসময় আয়েশার হাত-পা বাঁধা, গলায় কাপড় প্যাঁচানো ও মুখে কাপড় গোজা ছিল।

আয়েশার বাবা ইয়াসিন মুন্সী বলেন, আমি খবর পেয়ে ছুটে গিয়ে আয়েশাকে উদ্ধার করে প্রথমে মা ও শিশু হাসপাতালে নিয়ে যাই। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসি। কিন্তু কর্তব্যরত চিকিৎসক ৭টা ৪৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

আয়েশার গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলায়। এক ভাই এক বোনের মধ্যে ছোট আয়েশা ভাটারার বার বিঘা এলাকায় পরিবারের সঙ্গে থাকত। সে গুড নিবাস স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com