রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার রাজশাহীতে ঈদের কেনাকাটায় ব্র্যান্ডের শোরুমে ছুটছেন বিত্তবানরা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৩ মাদকবিক্রেতা আটক

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯
  • ৩০৬ বার পঠিত

 
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ২৪২ বোতল ফেনসিডিলসহ তিন মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এসময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী পণ্যবোঝাই কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ফেনসিডিলসহ ওই তিন মাদকবিক্রেতাকে আটক করা হয়। পাশাপাশি মাদকব্যবসার কাজে ব্যবহৃত তাদের কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।

দুপুরে র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার আলেপ উদ্দিন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

আটকরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম থানার নোয়াপাড়ার জামাল হোসেন (২৮), ভোলা সদর থানার ধনিয়া এলাকার মোস্তাফিজ (৩৮) ও বরগুনার তালতলী থানার মরান্দ্রা এলাকার মিজানুর রহমান (৩১)।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, আটকরা চট্টগ্রাম থেকে কাভার্ড ভ্যানে পণ্যবোঝাই করে ঢাকা আসছিল। তারা কাভার্ড ভ্যানের ভেতরে পণ্যের আড়ালে বিশেষ কায়দায় লুকিয়ে ফেনসিডিল নিয়ে এসে নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com