রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

মেয়র সাঈদ ডিজিটাল স্ক্রিনে নগর ভবন থেকে বাজার তদারকি করবেন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯
  • ৪২৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাজারগুলোতে ডিজিটাল মূল্য তালিকার বোর্ড বসানো হবে। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বাজারগুলোতে ডিজিটাল স্ক্রিন বোর্ড বসবে বলে জানিয়েছেন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন।

বৃহস্পতিবার সকালে রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সাঈদ খোকন বলেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বাজারগুলোতে ডিজিটাল স্ক্রিন বোর্ড বসবে। সে সব স্ক্রিনে প্রতিদিনের মূল্য তালিকা নগর ভবন থেকেই দেয়া হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় ২১টি কাঁচাবাজার রয়েছে জানিয়ে মেয়র বলেন, এ বাজারগুলোতে প্রতিদিন ঘুরে ঘুরে মূল্য তালিকা হালনাগাদ করা খুব কষ্টসাধ্য। আমাদের লোকেরা চলে গেলে অনেক সময় ব্যবসায়ীরা মূল্য তালিকা সরিয়ে ফেলেন।

তাই আমরা নগর ভবন থেকেই যেন মূল্য তালিকা হালনাগাদ করতে পারি তার জন্য এটিকে ডিজিটাল করছি।

সিটি করপোরেশনের লোকজন চলে গেলে বাজারের ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দেন এমন বিষয় সম্পর্কে ‘অবগত’ আছেন বলেও জানান মেয়র খোকন। এটি বন্ধ করতে মনিটরিং আরও জোরদার এবং আইনের কঠোর প্রয়োগ করা হবে বলেও জানান তিনি।

বাজার পরিদর্শনকালে ডিএসসিসি, জাতীয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com