রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প লেবানন-সিরিয়া সীমান্ত ক্রসিংয়ে হামলা চালানো হবে : ইসরাইল টানা চতুর্থবারের মতো নৌকা বাইচে অক্সফোর্ডকে হারালো ক্যামব্রিজ গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা জ্বালানিমন্ত্রীর বাংলাদেশকে বাজেট সহায়তা দেবে এআইআইবি : অর্থমন্ত্রী হাম-রুবেলার টিকাদান শুরু ৩০ উপজেলায় ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান: ইসরাইলি সামরিক বাহিনী পিরোজপুরে সাবেক ছাত্রদল নেতার আস্তানা থেকে ৫৮ ব্যারেল তেলে উদ্ধার” রাজশাহীর বাঘায় ডিবির অভিযান ১৩০ বোতল এসকাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীপুর মাওনা জোনাল অফিসে ডিজিএম প্রকৌশলী শান্তনু রায়ের কাছে সরাসরি সেবা পাচ্ছেন সাধারণ মানুষ

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিএনপির ১০ দিনের কর্মসূচি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯
  • ৫৪৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, সিটিজেন নিউজ: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১০ দিনের কর্মসূচি দিয়েছে দলটি।
বৃহস্পতিবার দলের এক যৌথসভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

আগামী ২২ থেকে ৩১ মে এ কর্মসূচি পালন করা হবে।

কর্মসূচির মধ্যে আছে ৩০ মে সকাল সাড়ে ১০টায় জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ ও মিলাদ, সকাল থেকে নয়াপল্টনের কার্যালয়ের ডক্টরস অ্যাসোসিয়েশনের ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ঢাকায় দুস্থদের মধ্যে কাপড় ও ইফতার সামগ্রী বিতরণ, ছাত্রদলের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের ওপর আলোকচিত্র প্রদর্শনী।

বিভিন্ন অঙ্গসংগঠন নিজেদের সুবিধামতো আলোচনাসভা, ইফতার সামগ্রী বিতরণ করবে। এ ছাড়া জেলা ইউনিটগুলো আলাদা কর্মসূচি নেবে।

৩০ মে বিএনপি নয়াপল্টনের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং নেতাকর্মীরা কালোব্যাজ বুকে ধারণ করবেন।

দিবসটি উপলক্ষে কেন্দ্রীয়ভাবে বিএনপি পোস্টার প্রকাশ করবে। সংবাদপত্র ও অনলাইন পত্রিকায় প্রকাশ করবে বিশেষ ক্রোড়পত্র।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com