রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর বলিউডে শোকের ছায়া, প্রয়াত অভিনেত্রী মধু মালহোত্রা ভোক্তা অধিকার দিবস উপলক্ষে মেহেরপুরে র‌্যালি ও সভা পশ্চিম তীরে ২ শিশু ও তাদের বাবা-মাকে হত্যা করেছে ইসরাইল: ফিলিস্তিনি মন্ত্রণালয় রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির সংবিধানে সংস্কার পরিষদের অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী বাসস ক্রীড়া-১ : গুলারের অসাধারণ গোলে এলচেকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ লাকসাম, মনোহরগঞ্জ ও লাকসাম পৌরসভার আয়োজনে ইফতার মাহফিল ভোটের কালি না শুকাতেই নির্বাচন পূর্বের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে মোঃ আবুল কালাম এমপি ফেনীতে বিশ্বভোক্তা অধিকার দিবসে আলোচনা সভা কালের সাক্ষী সুনামগঞ্জের হুরার কান্দা জামে মসজিদ, সংরক্ষণের দাবি এলাকাবাসীর

নারায়ণগঞ্জে ছোট ভাইয়ের বিধবা স্ত্রীকে ধর্ষণ

  • আপডেট টাইম : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯
  • ২৮৭ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিধবা এক নারী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ওই নারীর ভাসুর ইকবাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে ধর্ষণের ঘটনায় ওই নারীর অভিযোগের ভিত্তিতে শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে পুলিশ উপজেলার সোনারগাঁও সরকারি ডিগ্রি কলেজের পেছনে আমতলা এলাকা থেকে ইকবাল হোসেনকে গ্রেফতার করে।

সোনারগাঁও থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একই বাড়িতে ইকবাল ও তার মৃত ছোট ভাইয়ের স্ত্রী সন্তান নিয়ে বসবাস করেন। শুক্রবার সকালে ইকবালের স্ত্রী দুই ছেলেকে নিয়ে স্কুলে গেলে ফাঁকা বাড়ি পেয়ে ইকবাল তার মৃত ছোট ভাইয়ের স্ত্রীকে কু-প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়। এরপরই তিনি ছোট ভাইয়ের বিধবা স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে।

তিনি আরও জানান, শুক্রবার দুপুরের দিকে ইকবালের স্ত্রী বাড়ি ফিরেই দেবরের বিধবা স্ত্রীর চিৎকার শুনে তার ঘরের দিকে এগিয়ে যায় এবং তাকে উদ্ধার করে। এসময় লম্পট ইকবাল সেখান থেকে পালিয়ে যায়। পরে ধর্ষক ইকবালের স্ত্রী ধর্ষণের শিকার নারীর ছেলেকে ফোনে বিষয়টি জানালে তিনি জাতীয় হটলাইন ৯৯৯ নম্বরে ফোন করলে সোনারগাঁও থানা পুলিশ শনিবার দুপুরে লম্পট ইকবালকে গ্রেফতার করে।

ধর্ষণের শিকার ওই বিধবা নারীর ছেলে এ ঘটনায় বাদী হয়ে অভিযুক্ত ইকবাল হোসেনকে আসামি করে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেছেন বলেও জানান থানা পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com