শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইরান ‘বিধ্বস্ত’ হওয়ার দাবি নেতানিয়াহুর, উপসাগরীয় তেল স্থাপনায় তেহরানের হামলা শরীয়তপুরে ৫০ গ্রামে ঈদ উদযাপন ইসি সচিবালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি মুনছুর রহমানের ইন্তেকাল সৌদি আরবের সাথে মিল রেখে বরিশালে ঈদ উদযাপন আইজিপির নামে ভুয়া ফটোকার্ড প্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পুলিশ সদর দপ্তরের ঝালকাঠিতে অর্ধশত পরিবারের ঈদুল ফিতর উদযাপন মার্কিন সমর্থিত বিমান হামলায় আতঙ্কিত ইকুয়েডরের সীমান্তবর্তী জনগোষ্ঠী অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাত যুদ্ধে বড় সাফল্যের দাবি নেতানিয়াহুর, জবাবে ইসরাইলে ইরানের ব্যাপক হামলা শোলাকিয়ার মুসল্লিদের জন্য থাকছে ঈদ স্পেশাল ট্রেন

ষষ্ঠ ড্রিমলাইনার ‘অচিন পাখি’র পাইলটের আসনে প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯
  • ২৬১ বার পঠিত

অনলাইন ডেস্ক: জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিসম্বলিত সম্পূর্ণ নতুন পঞ্চম ও ষষ্ঠ ড্রিমলাইনার উড়োজাহাজ বোয়িং ৭৮৭-৯ যুক্ত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিতা কেটে বিমানের পঞ্চম ও ষষ্ঠ ড্রিমলাইনার ‘সোনার তরী’ ও ‘অচিন পাখি’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ দুটি উড়োজাহাজ যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমানের বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াল ১৮টি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন বিমানবন্দরের যাত্রী পরিবহন ও মালপত্র আনা-নেয়ার সক্ষমতা বৃদ্ধিতে ২১ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ে বহুল প্রতীক্ষিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালও উদ্বোধন করেন।

‘অচিন পাখি’র পাইলটের আসনে বসে হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রী। পাশে বসা ‘অচিন পাখি’র পাইলটের সঙ্গে কারিগরি বিষয় নিয়ে কথা বলছেন প্রধানমন্ত্রী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com