শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর

  • আপডেট টাইম : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯
  • ৩০৭ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিমানবন্দরে প্রবাসীদের যেন কোনো ধরনের হয়রানির শিকার হতে না হয়, সেদিকে বিশেষ দৃষ্টি দিতে হবে।বিমানবন্দর দিয়ে আসা-যাওয়ার সময় প্রবাসীদের প্রতি খেয়াল রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে।

শনিবার (২৮ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রবাসীদের অর্থে আমাদের রিজার্ভ নিশ্চিত হয়। তারা যখন একটি কর্মস্থল থেকে ফেরেন, অনেক সময় তাদের নানাভাবে হয়রানি করা হয়। তবে এখন অনেকটা কমে গেছে। তারপরও আমি বলবো, আমাদের দেশের যারা বিদেশে যান, তাদের কাছ থেকে থেকে বিরাট অঙ্কের বৈদেশিক মুদ্রাও অর্জন করি। তাদের সুবিধাগুলো দেখতে হবে। তাদের যেন কোনো রকম হয়রানি এখানে করা না হয়।’

শেখ হাসিনা বলেন, ‘একটা কথা মনে রাখবেন, আসলে আমার তো আর কোনো কাজ নেই। সারা দিন আমি দেশের কাজই করি। কোথায় কী হয় না হয়, টুকটাক খবরগুলো নেয়ার চেষ্টা করি। কাজেই অনিয়ম বা ব্যত্যয় ঘটাতে গেলে সঙ্গে সঙ্গে আমার কাছে কিন্তু খবরটা চলে আসে। এটা সবাইকে মনে রাখতে হবে।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, বিমান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী, বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইনামুল বারী, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নতুন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com