শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভাসানচর থেকে পালানো ৩৭ রোহিঙ্গা সন্দ্বীপ থেকে আটক দেশে খেলার মাঠ নির্ধারণ ও বাস্তবায়নে কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত চাঁদপুরে দু’টি রেস্টুরেন্টকে জরিমানা তুরাগে জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত তুরাগে জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ আগামী ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের চাহিদা পাঠানোর নির্দেশ মাউশি’র নাগেশ্বরীতে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে র‍্যাবের জালে ইউপি চেয়ারম্যান গ্রেফতার কুড়িগ্রামের সোনাহাট ব্রীজে গাড়ি প্রতি ১০ টনের অধিক মালামাল বোঝাইয়ের নিষেধাজ্ঞা মানছে না কেউ ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান কার্যক্রম শুরু

উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে ডিএসইর

  • আপডেট টাইম : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯
  • ৩১৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের নির্বাচন আজ ২৯ ডিসেম্বর, রোববার সকাল ১০টায় শুরু হয়েছে। ডিএসইর পরিচালনা পর্ষদের সব সদস্যদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। ভোট গ্রহণ শেষ হবে বিকাল সাড়ে ৩টায়।

জানা গেছে, এই নির্বাচনে প্রতিষ্ঠানটির দু’জন শেয়ারহোল্ডার-পরিচালক নির্বাচন করা হবে।

উল্লেখ, কিছুদিনের মধ্যে দু’জন শেয়ারহোল্ডার পরিচালকের পদ শূন্য হবে। বিধি অনুসারে যে দু’জন পরিচালক অবসর নেবেন তারা হচ্ছেন-এসএআর সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আতাউর রহমান এবং র‍্যাপিড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক হানিফ ভুঁইয়া।

এর আগে গত ৮ ডিসেম্বর ভোটার তালিকা প্রকাশ করা হয়। আর ৯ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ২৫ হাজার টাকার বিনিময়ে মনোনয়নপত্র সংগ্রহ এবং ১২ ডিসেম্বরের মধ্যে তা জমা হয়েছে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ছিল ১৯ ডিসেম্বর।

নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন অবসরপ্রাপ্ত বিচারপতি মোঃ আব্দুস সামাদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com