রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার রাজশাহীতে ঈদের কেনাকাটায় ব্র্যান্ডের শোরুমে ছুটছেন বিত্তবানরা যশোরের একটি মসজিদে ইতিকাফে বোসেছে দেশি-বিদেশি মোট ১৬০০ জন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: সাবেক কাউন্সিলর মিন্টু দুই দিনের রিমান্ডে কোম্পানি করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা ১৫ এপ্রিল পর্যন্ত বাড়ালো এনবিআর কাউকে ঈদের আনন্দ থেকে বঞ্চিত করা যাবে না—সেলিম উদ্দিন গণভোটের রায় বাস্তবায়ন করার আগে সংবিধানে সংশোধন আনতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

পুতিন ধন্যবাদ জানালেন ট্রাম্পকে

  • আপডেট টাইম : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯
  • ২৭৪ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সহায়তায় রাশিয়ার মাটিতে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করা সম্ভব হয়েছে। সে কারণেই প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানানো হয়েছে বলে ক্রেমলিনের এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে।

গতকাল রোববার ট্রাম্পকে ফোন করেন পুতিন। সে সময় তাদের মধ্যে এ বিষয়ে আলাপ হয়। ক্রেমলিনের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থার কাছ থেকে একটি পরিকল্পিত হামলার বিষয়ে তথ্য পেয়েছিলেন তারা। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

নিউ ইয়ারের সময় সেন্ট পিটার্সবার্গে হামলার ছক তৈরি হচ্ছিল এমন তথ্য প্রকাশ করেছে রাশিয়ার গণমাধ্যম। তাস নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় দুই রুশ নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তারা বড় সমাবেশে হামলার পরিকল্পনা করছিল।

এর আগেও ট্রাম্প এবং পুতিনের মধ্যে ফোনালাপ হয়েছে। তারা সিরিয়া ইস্যু, পারমাণবিক চুক্তি, উত্তর কোরিয়া এবং বাণিজ্য বিষয়ে বিভিন্ন সময়ে আলোচনা করেছেন।

এর আগে ২০১৭ সালের ডিসেম্বরে অপর একটি সতর্ক বার্তার কারণে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছিলেন পুতিন। সে সময়ও পরিকল্পিত হামলার ব্যাপারে মার্কিন গোয়েন্দা সংস্থার তরফ থেকে রাশিয়াকে সতর্ক করা হয়েছিল। ট্রাম্পের সঙ্গে ফোনালাপে পুতিন পরবর্তীতে যুক্তরাষ্ট্রে কোনো ধরনের সন্ত্রাসী হামলার ঘটনার তথ্য থাকলে জানাবেন বলে সে সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com