শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তরুণ নেতৃত্বে আলোচনায় আদাবর থানা যুবদল নেতা সজীব আহমেদ রানা গোদাগাড়ীতে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ,শ্রী সুমন সরদার আটক রাস্তা নির্মাণে অনিয়মের তথ্য প্রকাশে ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ, সংবাদকর্মীকে প্রান নাশের হুমকি উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম। তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক

বাসুদেব ঘোষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯
  • ২৮২ বার পঠিত

বিনোদন প্রতিবেদক: নন্দিত সুরকার ও সংগীত পরিচালক বাসুদেব ঘোষের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শোক প্রকাশ করেন তিনি।

শোকবার্তায় প্রয়াত বাসুদেব ঘোষের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী। তিনি বাংলাদেশের সংগীতাঙ্গনে বাসুদেব ঘোষের অবদানের কথাও কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

রোববার (২৯ ডিসেম্বর) রাত ১০টায় রাজধানীর বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘ দিন থেকেই হার্টের সমস্যায় ভুগছিলেন বাসুদেব ঘোষ। রোববার সন্ধ্যার পরে হঠাৎ করে বুকের ব্যথা বেড়ে যাওয়ায় তাকে বারডেম হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা জানান, হার্ট অ্যাটাক হয়েছে। পরে রাত ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।

‘তোমার ঐ মনটাকে একটা ধুলোমাখা পথ করে দাও’, ‘তুমি হারিয়ে যাওয়ার সময় আমায় সঙ্গে নিও’, ‘আমি খুঁজে বেড়াই আমার মা’, ‘এই করে কেটে গেল ১২টি বছর’, ‘ঢোল’, ‘দেহ মাদল’সহ অসংখ্য গানের সুরস্রষ্টা বাসুদেব ঘোষ।

এ সুরস্রষ্টা এক হাজারটি দেশাত্মবোধক গান নিয়ে একটি অ্যালবামের কাজ করছিলেন। এর নাম রেখেছিলেন ‘সূর্যালোকে শানিত প্রাণের গান’। শিগগিরই তার এই কাজটি এবং সংশ্লিষ্ট ডকুমেন্ট তিনি গিনেজ বুক অব ওয়ার্ল্ডের দফতরে জমা দেবেন বলে জানিয়েছিলেন বাসুদেব। এই কাজ অসামাপ্ত রেখেই চলে গেলেন তিনি। আজ চট্টগ্রামে শেষ কৃত্য হবে তার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com