শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

সেনাপ্রধানের সঙ্গে কুয়েত সশস্ত্র বাহিনীর সহকারী চিফের সাক্ষাৎ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯
  • ২৭৪ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সাথে কুয়েত সশস্ত্র বাহিনীর সহকারী চিফ অব স্টাফ (অপারেশন অ্যান্ড প্ল্যান) মেজর জেনারেল মোহাম্মদ আল কাদরি সাক্ষাৎ করেছেন।

সোমবার (৩০ ডিসেম্বর) সেনাবাহিনী সদর দফতরে তাদের মধ্যকার বৈঠক অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সাক্ষাতকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর বিদ্যমান সুসম্পর্ক ও দ্বিপাক্ষিক সহযোগিতামূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এছাড়া একই দিনে বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এএমএমএম আওরঙ্গজেব চৌধুরীর সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

মেজর জেনারেল মোহাম্মদ আল কাদরির নেতৃত্বে কুয়েত সশস্ত্র বাহিনীর পাঁচ সদস্যের একটি দল পাঁচদিনের রাষ্ট্রীয় সফরে রোববার (২৯ ডিসেম্বর) ঢাকায় আসেন। প্রতিনিধি দলটি সোমবার (৩০ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতামূলক যৌথ আলোচনা সভায় অংশগ্রহণ করেন। সফরকালে তিনি বিমান বাহিনী প্রধান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সাথেও সাক্ষাৎ করেন।

এছাড়া ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ পরিদর্শন করবেন তারা। সফর শেষে প্রতিনিধি দলটি ২ জানুয়ারি (বৃহস্পতিবার) ঢাকা ছাড়বেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com