রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

কমরেড মণি সিংহের ২৯তম মৃত্যুবার্ষিকী আজ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯
  • ২৭৭ বার পঠিত

অনলাইন ডেস্ক: আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের অস্থায়ী সরকারের অন্যতম উপদেষ্টা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি কমরেড মণি সিংহের ২৯তম মৃত্যুবার্ষিকী ।

১৯৯০ সালের এই দিনে (৩১ ডিসেম্বর) উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের পুরোধা কমরেড মণি সিংহ মৃত্যুবরণ করেন। কমরেড মণি সিংহের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী প্রদান করেছেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার বাণিতে বলেন, জাতি গঠনে কমরেড মণি সিংহের মতো সৎ ও ত্যাগী রাজনীতিকের অবদান স্মরণীয় হয়ে থাকবে। কমরেড মণি সিংহ ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি কমিউনিস্ট পার্টি, ন্যাপ ও ছাত্র ইউনিয়নের কর্মীদের সংগঠিত করে যৌথ গেরিলা বাহিনী গড়ে তোলার মধ্য দিয়ে প্রত্যক্ষ যুদ্ধে অসাধারণ অবদান রেখেছিলেন।

তিনি আরও বলেন, আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে কমরেড মণি সিংহের রাজনৈতিক ও ব্যক্তিগত সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। তিনি (মণি সিংহ) স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণিতে বলেন, প্রগতিশীল আন্দোলনের প্রবাদপ্রতিম রাজনৈতিক ব্যক্তিত্ব কমরেড মণি সিংহ এ উপমহাদেশের বৃটিশবিরোধী আন্দোলন এবং বাঙালির স্বাধিকার আদায়ের সংগ্রমসহ কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার ন্যায়সঙ্গত সকল আন্দোলন ও সংগ্রমে সারাজীবন প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন।

তিনি আরও বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে কমরেড মণি সিংহের রাজনৈতিক ও ব্যক্তিগত সম্পর্ক ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com