সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ — সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ সিটি করপোরেশনগুলোর পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান

ঢাকা সিটি নির্বাচন: মনোনয়নপত্র জমা দিলেন আতিকুল ইসলাম

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯
  • ২৬২ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: আনিসুল হকের মৃত্যুতে ঢাকা উত্তরে মেয়র পদে উপনির্বাচনে গত বছর বিজয়ী হন ব্যবসায়ী নেতা আতিকুল। গতবারের মতো এবারও ক্ষমতাসীন আওয়ামী লীগ তাকে মনোনয়ন দিয়েছে। আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন আতিকুল ইসলাম। মঙ্গলবার দুপুরে ডিএনসিসির রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেমের কাছে এই মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়নপত্র নিয়েছিলেন আতিকুল ইসলাম, প্রার্থিতাও পেয়েছেন। এ জন্য ঢাকা উত্তর সিটি নির্বাচনে অংশ নিতে বিধি অনুযায়ী গতকাল সোমবার মেয়র পদ ছেড়েছেন তিনি।
আদালতের আদেশে সিটি কর্পোরেশনের মেয়র পদটি লাভজনক বিবেচিত হওয়ায় প্রার্থী হতে পদ ছাড়তে হয় উত্তরের মেয়রকে। আর স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইনে সংসদ সদস্যরা মেয়র পদে ভোটের অযোগ্য হন। সেক্ষেত্রে মেয়র পদে প্রার্থী হতে হলে সংসদ সদস্য পদ ছেড়ে মনোনয়নপত্র জমা দিতে হবে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৯ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। ভোটগ্রহণ ৩০ জানুয়ারি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com