সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের রাজধানী ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ গঠনের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষনা করল বিসিবি খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে, সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না: তথ্যমন্ত্রী ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক ‎ পুলিশ ও র‌্যাবের শীর্ষ পদে বদলি জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী উত্তরা স্কয়ার ভবনে হামলা–ভাঙচুর: গুজব ও উত্তেজনায় পরিস্থিতি ঘোলাটে ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলাচল করতে দেওয়া হবে না : সড়ক পরিবহন মন্ত্রী কুমিল্লা নগরবাসীর প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো : ইউসুফ মোল্লা টিপু

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

  • আপডেট টাইম : বুধবার, ১ জানুয়ারী, ২০২০
  • ৪০৮ বার পঠিত

কুমিল্লা প্রতিনিধি: প্রবাস ফেরত ভাইকে নিয়ে ঢাকা এয়ারপোর্ট থেকে নোয়াখালী যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় চালকসহ আরও দুই জন আহত হয়েছেন। আজ বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামের সুজাতপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্বামী-স্ত্রী হলেন নোয়াখালী জেলার কবিরহাট এলাকার প্রবাস ফেরত হুমায়ুন কবিরের বোন রুমি আক্তার ও স্বামী সাইফুল ইসলাম।

হাইওয়ে পুলিশ মিয়াবাজার ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, ঢাকা এয়ারপোর্ট থেকে প্রবাস ফেরত যাত্রী নিয়ে নোয়াখালী যাওয়ার পথে একটি প্রাইভেটকার সুজাতপুরে পৌছলে চালক নিয়ন্ত্রণ হারায়। এসময় প্রাইভেটকারটি সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে প্রবাস ফেরত হুমায়ুন কবির ও তার বোন, বোনের স্বামী এবং চালক আহত হয়।

হাইওয়ে পুলিশ ও দমকল বাহিনী আহতদেরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা হাসপাতালে নেয়ার পর বোন ও তার স্বামী মারা যায়। আহত চালককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে হুমায়ুনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com