সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের রাজধানী ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ গঠনের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষনা করল বিসিবি খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে, সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না: তথ্যমন্ত্রী ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক ‎ পুলিশ ও র‌্যাবের শীর্ষ পদে বদলি জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী উত্তরা স্কয়ার ভবনে হামলা–ভাঙচুর: গুজব ও উত্তেজনায় পরিস্থিতি ঘোলাটে ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলাচল করতে দেওয়া হবে না : সড়ক পরিবহন মন্ত্রী কুমিল্লা নগরবাসীর প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো : ইউসুফ মোল্লা টিপু

কাল কমতে পারে তাপমাত্রা, রাতে বৃষ্টির পূর্বাভাস

  • আপডেট টাইম : বুধবার, ১ জানুয়ারী, ২০২০
  • ৩১১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: আবহাওয়া অধিদফতর ভবনপশ্চিমা লঘুচাপের প্রভাবে আজ বুধবার (১ জানুয়ারি) রাত থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হতে পারে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও বৃহস্পতিবার (২ জানুয়ারি) তাপমাত্রা কমতে পারে। একই সঙ্গে বৃহস্পতিবার দিনের বেলা রাজধানী ঢাকাসহ বেশ কিছু এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অফিস জানায়, যশোর, কুষ্টিয়াসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গা হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকা আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, আজ (বৃহস্পতিবার) রাত থেকে আগামীকাল (বৃহস্পতিবার) সন্ধ্যা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টি হতে পারে। তবে সেই বৃষ্টির পরিমাণ খুব বেশি নয়। হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। তিনি জানান, আজ রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। তবে আগামীকাল সকালের দিকে তাপমাত্রা কমতে পারে।

আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং এর আশেপাশের এলাকা পর্যন্ত বিস্তৃত। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপাসাগর পর্যন্ত বিস্তৃত। লঘুচাপের প্রভাবে কোথাও কোথাও বৃষ্টি হবে। তবে পঞ্চগড় ও যশোর অঞ্চলের ওপর দিয়ে যে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে তা কমতে পারে।

এছাড়া বুধবার শেষ রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৯ দশমিক ২। ঢাকায় আজ ১৪ দশমিক ৬, ময়মনসিংহে ১৩ দশমিক ৪, চট্টগ্রামে ১৭ দশমিক ৫, সিলেটে ১৬ দশমিক ৪, রাজশাহীতে ১০ দশমিক ২, রংপুরে ১৬, খুলনায় ১২ দশমিক ২, এবং বরিশালে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com