সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীতে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ বাগেরহাটে স্কুলের বারান্দায় মাদক সেবন দুবাই বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ঈদুল ফিতর উপলক্ষ্যে বুড়িমারী স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ ঈদে কারাবন্দিদের উন্নতমানের খাবার পরিবেশন করা হবে দিনাজপুরের ‎বিরামপুরে পৌর ছাত্রদলের বাবলু স্মৃতি সংঘের উদ‍্যোগে দোয়া ও ইফতার মাহফিল পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ — সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ

বৃহস্পতিবার প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই

  • আপডেট টাইম : বুধবার, ১ জানুয়ারী, ২০২০
  • ২৭০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হবে আগামীকাল বৃহস্পতিবার।

আজ বুধবার নির্বাচন কমিশন থেকে জানা গেছে, আগামীকাল আগারগাঁয়ে স্থানীয় সরকার বিভাগের ভবনে এই যাচাই-বাছাই হবে। মনোনয়নপত্র সঠিক না হলে বাতিল করবে এই দুই সিটির রিটার্নিং কর্মকর্তারা।

তবে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করা যাবে ৫ জানুয়ারি পর্যন্ত। আপিল কর্তৃপক্ষ হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনারকে নিয়োগ করেছে নির্বাচন কমিশন।

জানা গেছে, এক হাজার ৩৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে দুই সিটিতে ১৪ জন মেয়র প্রার্থী রয়েছেন। তিন পদে দুই সিটিতে মনোনয়নপত্র সংগ্রহ করেন দুই হাজার ২৬০ জন।

উত্তরে জমা দিয়েছেন যারা : উত্তর সিটিতে মেয়র পদে জমা দিয়েছেন- আওয়ামী লীগের আতিকুল ইসলাম, বিএনপির তাবিথ আউয়াল, জাতীয় পার্টির জি এম কামরুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাজেদুল হক, প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) শাহীন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলে বারী মাসউদ, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আনিসুর রহমান দেওয়ান প্রমুখ।

এই সিটিতে সাধারণ কাউন্সিলর পদে ৩৭৪ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৮৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সব মিলে উত্তরে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪৭০ জন।

দক্ষিণে জমা দিয়েছেন যারা : দক্ষিণে মেয়র পদে মনোয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস, বিএনপির ইশরাক হোসেন, জাতীয় পার্টির হাজী মোহাম্মদ সাইফুদ্দিন, ইসলামী আন্দোলনের মো. আবদুর রহমান, এনপিপির বাহরানে সুলতান বাহার, বাংলাদেশ কংগ্রেসের মো. আকতার উজ্জামান ওরফে আয়াতুল্লা ও গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন প্রমুখ।

সাধারণ কাউন্সিলর পদে ৪৬০ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। সব মিলিয়ে এই সিটিতে মনোনয়ন দাখিল করেছেন ৫৬৯ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com