রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

ভারতের এনআরসি-সিএএ নিয়ে উদ্বিগ্ন নয় বিজিবি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০
  • ২৯১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম বলেছেন, ভারতের জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) ও নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে আমরা উদ্বিগ্ন নই। এসব ভারতের অভ্যন্তরীণ বিষয়।

আজ বৃহস্পতিবার দুপুরে বিজিবির সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বিজিবির মহাপরিচালক জানান, গত দুই মাসে ভারত থেকে ৪৪৫ জন বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন।

এক বছরের পরিসংখ্যান তুলে ধরে সাফিনুল ইসলাম বলেন, গত এক বছরে নারী-শিশুসহ ৯৭২ জন অনুপ্রবেশকারীকে আটক করে বিভিন্ন থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি, অনুপ্রবেশকারী সবাই বাংলাদেশি।

এনআরসি ও সিএএ সংকট চলাকালে অনুপ্রবেশকারীর সংখ্যা জানতে চাইলে তিনি জানান, নভেম্বর ও ডিসেম্বরে ৪৪৫ জন অনুপ্রবেশের দায়ে আটক হয়েছেন। তারা বাংলাদেশি। সবাই কাজের জন্য দালাল ধরে ভারতে গিয়েছিলেন। নাগরিকত্ব আইনের পর তারা দেশে ফিরে আসছেন।

ঝিনাইদহ, মহেশপুর এবং সাতক্ষীরা সীমান্ত হয়ে তারা ফিরেছেন বলে জানিয়েছেন সাফিনুল ইসলাম।

সীমান্তে অনুপ্রবেশ ঠেকানো বিজির কাজ, এ কথা উল্লেখ করে এনআরসি ও সিএএ নিয়ে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন বিজিবির মহাপরিচালক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com