মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

হলিউডে পাড়ি জমাতে চাইছেন জ্যাকলিন!

  • আপডেট টাইম : শনিবার, ৪ জানুয়ারী, ২০২০
  • ২৬৩ বার পঠিত

বিনোদন ডেস্ক : বলিউড সিনেমায় কাজ করেই পরিচিতি পেয়েছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। প্রায় এক দশক ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন।

তবে এবার প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোনদের পথে হাঁটতে চাইছেন জ্যাকলিন। হলিউডে পাড়ি জমাতে চাইছেন তিনি। এজন্য বলিউড সিনেমা ছেড়ে হলিউডেই মনোযোগী এই অভিনেত্রী। মিড-ডে এই তথ্য জানিয়েছে।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, রেস-থ্রি ও জড়ুয়া-টু মুক্তির পর জ্যাকলিন সময় কীভাবে কাজে লাগাবেন সেই বিষয়টি গুরুত্ব দিচ্ছেন। তিনি ভাষার চেয়ে ভালো গল্প প্রাধান্য দিচ্ছেন। হলিউডের সিনেমার দিকেই তিনি বেশি মনোযোগী। এজন্য বেশ কিছু বলিউড সিনেমাও ছেড়ে দিয়েছেন, যেগুলোতে তাকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়েছিল।

জ্যাকলিন অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ড্রাইভ। এতে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে দেখা গেছে তাকে। করন জোহর প্রযোজিত এই সিনেমা নেটফ্লিক্সে মুক্তি দেয়া হয়। তার পরবর্তী সিনেমা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি। সালমান খানের সঙ্গে কিক-টু সিনেমায় তাকে দেখা যাবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com