শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনের গোয়ালখালী বনবিবির খাল সংলগ্ন এলাকা থেকে বিদেশি মদ জব্দ খুলনায় পবিত্র জুমাতুল বিদায়ে বিশেষ মোনাজাত দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত জয়পুরহাটে দুই হাজার অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় দেড় হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ রংপুরে ডিবি’র অভিযানে ৯শ’ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সংস্কারের চাপ নিয়ে বসছে ডব্লিউটিও সম্মেলন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় কাজ করবে ১১০০ পুলিশ সদস্য মিসাইল ও ড্রোন হামলার পাল্টা জবাব দিচ্ছে উপসাগরীয় দেশগুলো মাদারীপুরে দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

সার্বজনীন ভালোবাসায় কাউন্সিলর নির্বাচনে আগ্রহী: আলাল

  • আপডেট টাইম : সোমবার, ৬ জানুয়ারী, ২০২০
  • ৪০৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: সার্বজনীন মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ৪৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হিসাবে আগ্রহ প্রকাশ করেছেন উত্তরখান থানা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক উত্তরখান ইউনিয়ন পরিষদ ১নং ওয়ার্ডের সফল মেম্বার মাহমুল হাসান আলাল।

তিনি জানান, কাউন্সিলর নির্বাচিত হলে নবগঠিত এ ওয়ার্ডে বসবাসরত সর্বস্তরের জনগনের সেবায় নিজেকে বিলিয়ে দিতে চান।

তিনি আরো জানান কাউন্সিলর হিসাবে নির্বাচিত হলে তিনি তার মেধা ও প্রজ্ঞা দিয়ে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে ৪৫ নং ওয়ার্ডকে ডিজিটাল ওয়ার্ড হিসেবে পরিণত করবেন। স্থানীয়রা জানান তরুন প্রজন্মের উদিয়মান সফল, সৎ ও যোগ্য এ নেতার মেধার নেতৃত্যে আগামীতে এ ওয়ার্ড এর জনগন আরো বেশি সুফল পাবে। অবহেলিত ৪৫ নং ওয়ার্ডে বসবাসরত গরীব অসহায় নির্যাতিত জনগনের দুঃখ দুর্দশা অত্যন্ত কাছ থেকে জেনে সমাধানের চেষ্টায় নিজেকে নিয়োজিত রাখার কারণে দলমত নির্বিশেষে আপামর জনসাধারনের কাছে বিশ্বস্থ ও জনপ্রিয় আলাল জনকল্যাণে নিজেকে নিয়োজিত রাখার দৃঢ়প্রত্যয় নিয়ে আগামি সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ গ্রহণ করবেন বলে জানা যায়।র্ জনগনের আস্থার প্রতিক এবং তরুন সফল মেম্বার বর্তমান ৪৫ নং ওয়ার্ডের জনমনে সমাদৃত আলাল এ প্রতিবেদক কে জানান, আগামী কাউন্সিলর নির্বাচনে নির্বাচিত হলে জনকল্যাণে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মাদক মুক্ত ডিজিটাল ওয়ার্ড গঠন, পানি নিস্কাশনের ব্যবস্থা, রাস্তা ঘাট মেরামত, বিদুৎ ও গ্যাস সমস্যা সমাধানে নিরলস ভাবে জনগনকে সাথে নিয়ে কাজ করে যাবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com