রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

সাত জেলায় বইছে শৈত্যপ্রবাহ, এটা অব্যাহত এবংবিস্তারের পূর্বাভাস

  • আপডেট টাইম : সোমবার, ৬ জানুয়ারী, ২০২০
  • ২৭৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: ডিসেম্বরে কয়েক দফায় শৈত্যপ্রবাহ বয়ে গেছে। নতুন বছরের শুরুতে অনেকটা অস্বাভাবিক হারে বৃষ্টি হয়েছে সারাদেশে। সেই বৃষ্টিও কিছুটা বিদায় নিয়েছে। এবার ফের শৈত্যপ্রবাহ শুরু হয়েছে দেশে।

সোমবার (৬ জানুয়ারি) রাজশাহী, পাবনা, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা, ফরিদপুর ও গোপালগঞ্জের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটা অব্যাহত থাকতে পারে এবং বিস্তার ঘটতে পারে।

আজ সোমবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এতে বলা বলছে, আজকের দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে। তবে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাংশে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আগামী ৩ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে রাজশাহীতে, ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া অঞ্চলগুলোর মধ্যে ঈশ্বরদীতে ৯ ডিগ্রি, চুয়াডাঙ্গায় ৯ ডিগ্রি, রাজারহাটে ৯ দশমিক ৬ ডিগ্রি, যশোরে ১০ ডিগ্রি, ফরিদপুরে ১০ ডিগ্রি, গোপালগঞ্জে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে।

এ দিকে ঢাকার তাপমাত্রাও কমতে শুরু করেছে। আজ ঢাকায় সর্বনিস্ন তাপমাত্রা ১৩ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com