শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
যশোরের কথিত আত্নগোপনে ছিলেন অপহরণ কারি আবিদ হোসেন প্রতিটি ওয়ার্ডে ফুটবল মাঠ ও খেলার সুযোগ নিশ্চিত করতে নতুন উদ্যোগ সরকারের ভাসানচর থেকে পালানো ৩৭ রোহিঙ্গা সন্দ্বীপ থেকে আটক দেশে খেলার মাঠ নির্ধারণ ও বাস্তবায়নে কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত চাঁদপুরে দু’টি রেস্টুরেন্টকে জরিমানা তুরাগে জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত তুরাগে জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ আগামী ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের চাহিদা পাঠানোর নির্দেশ মাউশি’র নাগেশ্বরীতে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে র‍্যাবের জালে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

৯ প্রতিষ্ঠান পাচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মাননা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০
  • ২৯৪ বার পঠিত

 
অর্থনৈতিক প্রতিবেদক: বস্ত্র খাতের উন্নয়ন উৎকর্ষতা সাধন ও রপ্তানি বৃদ্ধিতে উৎসাহিত করার লক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ৯টি প্রশাসন ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৯ জানুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মাননা প্রদান করবেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি, ২০২০) সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন এ তথ্য জানান।

লোকমান হোসেন বলেন, প্রতিষ্ঠানগুলো হলো- বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স এ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ ), বাংলাদেশ নীটওয়ার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ ), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ ), বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউজ অ্যাসোসিয়েশন (বিজিবি ), বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস অ্যান্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিএসটিএমপিআইএ ), বাংলাদেশ টেরিটাওয়েল এন্ড লিনেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিটিটিএলএমইএ ), বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স ), বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশন (বিসিএ ) ও বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ (এনসিসিবি )।

তিনি আরো বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে বস্ত্র শিল্প খাতকে নিরাপদ শক্তিশালী এবং প্রতিযোগিতায় সক্ষম করে তোলার অঙ্গীকার করা হয়েছে। সে অঙ্গীকার বাস্তবায়নে সরকারের উন্নয়নের বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com