সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০
  • ২৫৬ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার দক্ষিণ-পশ্চিমের প্রদেশ আচেহতে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তাৎক্ষনিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, আজ মঙ্গলবার আঘাত হানা এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ২০ দশমিক ৩ কিলোমিটার গভীরে।

অবশ্য টুইটারে ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূবিজ্ঞান সংস্থা জানিয়েছে, রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ৬ দশমিক ৪ এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ১৩ কিলোমিটার। এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

দুর্যোগ প্রশমন কর্মকর্তা মাইমুন বলেন, ‘লোকজন আতঙ্কিত হয়ে ভবন থেকে বের হয়ে দৌড় দিয়েছিল’।

দেশটির ভূবিজ্ঞান সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের পর অন্তত একটি আফটার শক অনুভব হয়েছিল।

ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় ভূমিকম্প অগ্নিবলয়ের মধ্যে অবস্থিত। ২০১৮ সালের সেপ্টেম্বরে দেশটির সুলায়েসি দ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই ঘটনায় মারা যায় চার হাজারের বেশি মানুষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com