বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের নাকের ডগায় কেরানীগঞ্জে চলছে সালশার নামে “নেশার পিনিক”এর দোকান। ঢাকার অঘোষিত ‘ডন’ আ.লীগ নেতা শেখ বাদল এখনো অধরা প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার

টাঙ্গাইলের মির্জাপুরে কবরস্থান থেকে কঙ্কাল চুরি

  • আপডেট টাইম : বুধবার, ৮ জানুয়ারী, ২০২০
  • ৩৪৩ বার পঠিত

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে কবর খুঁড়ে ২২টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার শুভুল্যা সোহাগ কবরস্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভুল্যা সোহাগ কবরস্থানটি দীর্ঘদিন আগে শুভুল্যা, কুর্নী ও হাতকুড়া গ্রামের মানুষ মিলে প্রতিষ্ঠা করেন। ওই তিন গ্রামের মানুষ মারা গেলে সেখানে তাদের দাফন করা হয়। বুধবার সকালে স্থানীয়রা কয়েকটি কবর সংলগ্ন গর্ত দেখতে পান। এতে তাদের সন্দেহ হলে কবরস্থানে গিয়ে দেখতে পান সেখানে থেকে ২২টি কঙ্কাল চুরি হয়ে গেছে।

শুভুল্যা সোহাগ কবরস্থান কমিটির সভাপতি হুমায়ূন তালুকদার বলেন, ‘কয়েক মাস আগেও কবরস্থান থেকে ৫/৬টি কঙ্কাল চুরি হয়েছে। একই কায়দায় মঙ্গলবার রাতেও ২২টি কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা।’

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সায়েদুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com