বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের নাকের ডগায় কেরানীগঞ্জে চলছে সালশার নামে “নেশার পিনিক”এর দোকান। ঢাকার অঘোষিত ‘ডন’ আ.লীগ নেতা শেখ বাদল এখনো অধরা প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার

হত-দরিদ্রদের মাঝে সম্মানীর পুরো টাকা বিলিয়ে দিয়েছেন চসিক মেয়র!

  • আপডেট টাইম : বুধবার, ৮ জানুয়ারী, ২০২০
  • ৩২২ বার পঠিত

চট্টগ্রাম প্রতিনিধি: অসহায়, দুঃস্থ ও প্রতিবন্ধীদের লেখাপড়ার জন্য সিটি কর্পোরেশন থেকে প্রাপ্ত সম্মানীর পুরো অর্থ বিলিয়ে দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে এ সম্মানীর অর্থ বিতরণ করা হয়।

চসিক সূত্র জানায়, মেয়র প্রতি মাসে ১ লাখ ৩৫ হাজার টাকা সম্মানী পান। চলতি মাসের সম্মানীর টাকাসহ গত সাড়ে চার বছরে তার প্রাপ্য সম্মানীর ৬৫ লাখ টাকা বিলিয়ে দিয়েছেন গরীব, দুঃখী, শিক্ষার্থী, অটিজম শিশুসহ হত-দরিদ্রদের মাঝে।

সম্মানী ভাতা বিতরণ কালে মেয়র বলেন, ‘মেয়র পদটি শুধুমাত্র একটি সম্মানজনক দায়িত্ব। যেটা আমি রাজনৈতিক কর্মী হওয়ার কারণে পেয়েছি। সেই পদের বিপরীতে আমি কোনো অর্থ বা সুবিধা গ্রহণ করতে পারি না। তাই সরকারি তহবিল থেকে পদের বিপরীতে যেসব টাকা পেয়েছি, সবটাই গরিব-মেহনতি মানুষের কল্যাণে বিলিয়ে দিয়েছি।’

বিতরণ অনুষ্ঠানে চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, সচিব মো. আবু সাহেদ চৌধুরী, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, মেয়রের একান্ত সচিব মো. আবুল হাসেম, অতিরিক্ত প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরীসহ কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com