মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কলকাতায় ধিক্কার মিছিল দিনাজপুরের বিরামপুরে উপজেলায় মানসিক প্রতিবন্ধী নারী অপহরণের পর ধর্ষণচেষ্টা,প্রধান আসামি আটক ঝালকাঠিতে জুলাই যোদ্ধা রানার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খাগড়াছড়ির মানিকছড়িতে গৃহবধুকে ধর্ষণ চেষ্টাকারীকে আটকায় স্থানীয়রা আলোকসজ্জা করা যাবে না ২৫ মার্চ ও ২৬ মার্চ কুড়িগ্রামে জ্বালানি সংকটে জেলা প্রশাসনের নজরদারি কবিতার নাম–সুমহান ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিকে সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রংপুরে ঈদের তৃতীয় দিন : আনন্দের ঢেউয়ে ভাসছে বিনোদন কেন্দ্রগুলো কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা : রিমান্ড শেষে কারাগারে সাগর

শফিককে সাংগঠনিক সম্পাদক, বিভাগীয় দায়িত্ব বণ্টন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০
  • ২৭৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: সাখাওয়াত হোসেন শফিককে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন প্রদান করা হয়েছে। একই সঙ্গে যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদধারীদের দায়িত্ব বণ্টন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিত আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে সাখাওয়াত হোসেন শফিককে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন প্রদান করেছেন।

একই ক্ষমতা বলে নবনির্বাচিত আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের বিভাগীয় দায়িত্ব বণ্টন করেছেন।

যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ সিলেট ও চট্টগ্রাম বিভাগ, ডা. দীপু মণি ঢাকা ও ময়মনসিংহ বিভাগ, ড. হাছান মাহমুদ রংপুর ও রাজশাহী বিভাগ, আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম খুলনা ও বরিশাল বিভাগের দায়িত্ব পেয়েছেন।

সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন চট্টগ্রাম বিভাগ, বি. এম মোজাম্মেল হক খুলনা বিভাগ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন রংপুর বিভাগ, এস. এম কামাল হোসেন রাজশাহী বিভাগ, মির্জা আজম ঢাকা বিভাগ, অ্যাডভোকেট আফজাল হোসেন বরিশাল বিভাগ, শফিউল আলম চৌধুরী নাদেল ময়মনসিংহ বিভাগ এবং সাখাওয়াত হোসেন শফিক সিলেট বিভাগের দায়িত্ব পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com