মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রংপুরে বিপুল সংখ্যক ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার

  • আপডেট টাইম : রবিবার, ১২ জানুয়ারী, ২০২০
  • ৩৪৭ বার পঠিত

রংপুর প্রতিনিধি: রংপুরে বিপুল সংখ্যক ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩ এর সদস্যরা।

গতকাল শনিবার বিকেলে পীরগঞ্জ উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৩, রংপুরের মিডিয়া অফিসার মেজর গালিব মুহম্মদ নাতিকুর রহমান রোববার দুপুরে এক বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের মাদারগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৭৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শীর্ষ মাদক কারবারি আলমগীর হোসেন ওরফে বারী মন্ডলকে (৫০) গ্রেপ্তার করা হয়। তিনি এ্কই উপজেলার একবারপুর দক্ষিণপাড়ার বাসিন্দা।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রয় সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছেন বলে স্বীকার করেছেন। তার ছত্রছায়ায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য রংপুরের বিভিন্ন এলাকায় বিক্রি করা হতো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com