সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বাগেরহাটে স্কুলের বারান্দায় মাদক সেবন দুবাই বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ঈদুল ফিতর উপলক্ষ্যে বুড়িমারী স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ ঈদে কারাবন্দিদের উন্নতমানের খাবার পরিবেশন করা হবে দিনাজপুরের ‎বিরামপুরে পৌর ছাত্রদলের বাবলু স্মৃতি সংঘের উদ‍্যোগে দোয়া ও ইফতার মাহফিল পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ — সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ সিটি করপোরেশনগুলোর পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় স্থাপনে বাংলাদেশের সহযোগিতা চায় নেপাল

  • আপডেট টাইম : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০
  • ৩৯৮ বার পঠিত

অনলাইন ডেস্ক: জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় স্থাপনে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে নেপাল। দেশটির রাজধানী কাঠমান্ডুতে এই বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। নেপালের সেনাবাহিনী প্রধান জেনারেল পূর্ণ চন্দ্র থাপা রোববার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ সহযোগিতা কামনা করেন।

নেপালের সেনাপ্রধানকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বর্তমানে বাংলাদেশ ও নেপালের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক খুবই চমৎকার এবং এটি ক্রমান্বয়ে শক্তিশালী হচ্ছে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন বৈঠক শেষে জানান, আবদুল হামিদ বাংলাদেশ ও নেপালের সশস্ত্র বাহিনীর মধ্যে উচ্চ পর্যায়ে আরও সফর বিনিময়ের আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, দু’দেশের মধ্যে এ ধরনের সফরবিনিময় বিদ্যমান দ্বিপক্ষীয় বন্ধন জোরদারে খুবই ইতিবাচক ভূমিকা রাখবে।

আবদুল হামিদ বলেন, ‘প্রতিবছর নেপাল সশস্ত্র বাহিনী বিভাগের বেশকিছু অফিসার জাতীয় প্রতিরক্ষা কলেজে বিভিন্ন কোর্সে অংশ নিতে আসছেন। বাংলাদেশ ও নেপাল পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের মাধ্যমে লাভবান হবে।’

জেনারেল থাপা রাষ্ট্রপতিকে জানান, তার দেশ কাঠমান্ডুতে একটি জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় স্থাপন করবে। এ ব্যাপারে তিনি বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি হামিদ সম্ভাব্য সব সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে বাংলাদেশে নেপালের রাষ্ট্রদূত ড. বনসিধর মিশ্র, প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল মো. মাহফুজুর রহমান এবং রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

খবর : বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com