রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া মধ্যপ্রাচ্য যুদ্ধ: সংঘাতের বলি হচ্ছে প্রকৃতি ও পরিবেশ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে সংসদের অধিবেশন শুরু অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চাওয়া আরও ৩ ইরানি নারী ফুটবলার দেশে ফিরবেন ইরাকে বিমান দুর্ঘটনায় নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ উন্নয়ন টেকসই করতে কারিগরি পদে দক্ষ প্রকৌশলীদের নিয়োগ প্রয়োজন : মীর শাহে আলম জনগণের মুখে হাসি ফোটানোই এখন বিএনপির প্রধান লক্ষ্য: কেসিসি প্রশাসক মঞ্জু বিএনপি সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে থেকে সঠিক সমাজ বিনির্মাণে কাজ করে যাবে : টুকু লাকসাম, মনোহরগঞ্জ ও লাকসাম পৌরসভার আয়োজনে ইফতার মাহফিল

টাঙ্গাইল প্রেসক্লাবের পক্ষ থেকে তথ্য সচিবকে সংবর্ধনা

  • আপডেট টাইম : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০
  • ৩০৯ বার পঠিত

টাঙ্গাইল প্রতিনিধি: তথ্য সচিব কামরুন নাহারকে টাঙ্গাইল প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। আজ সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু ভিআইপি মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে কামরুন নাহার বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকরা রাষ্ট্রের চোখ, কান ও মুখ। সাংবাদিকরা রাষ্ট্রের বিবেক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৯৪১ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের উন্নত দেশের কাতারে প্রবেশ করবে। সাংবাদিক জনগোষ্ঠী যারা সমাজের চোখ, কান ও মুখ তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করা হবে।

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে আরো বক্তব্য দেন সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তারী কাদরী, জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com