শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

মিয়ানমারে আহতরা আজ ফিরতে পারেন

  • আপডেট টাইম : শুক্রবার, ১০ মে, ২০১৯
  • ৩৮৩ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক ,সিটিজেন নিউজ: মায়ানমারে দুর্ঘটনায় আহত পাইলট ও ক্রুরা আজ শুক্রবার (১০ মে) দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে আহত যাত্রীদের মধ্যে যারা দেশে ফিরতে ইচ্ছুক তাদেরও দেশে ফিরিয়ে আনবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

শুক্রবার বিকেল ৪টার দিকে বিমানের একটি ফ্লাইট ঢাকা থেকে মিয়ানমারের উদ্দেশে যাত্রা করার কথা বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ।
তিনি বলেন, ‘পাইলট, কেবিন ক্রু, গ্রাউন্ড ইঞ্জিনিয়ারদের আনতে একটি বিশেষ ফ্লাইট শুক্রবার মিয়ানমার যাচ্ছে। একইসঙ্গে আহত যারা আসতে চাইবেন তাদেরও আনা হবে। চিকিৎসকদের পরামর্শ ও মিয়ানমারের আনুষ্ঠানিকতা শেষে বিশেষ ফ্লাইটটি ঢাকায় আজই ফিরতে পারে।’

এর আগে গত বুধবার রাত ১১টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ অব ফ্লাইট সেফটি ক্যাপ্টেন সোয়েব চৌধুরীর নেতৃত্বে ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। সেই ফ্লাইট মিয়ানমার থেকে ১৭ জন যাত্রী নিয়ে বৃহস্পতিবার (৯ মে) ভোর ৪টা ৫ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। তবে এই ১৭ জন ওই দুর্ঘটনায় আহত কেউ না, সেখানে অপেক্ষমান যাত্রী ছিলেন তারা।

উল্লেখ্য, গত ৮ মে ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণের সময় বৈরী আবহাওয়ার কারণে রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানের একটি ফ্লাইট। বিমানটিতে শিশুসহ ২৯ যাত্রী, দুই জন পাইলট, দুই জন কেবিন ক্রু ও দুই জন গ্রাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন।

এ ঘটনায় আহত ১৯ যাত্রীকে ইয়াঙ্গুনের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতেই চার যাত্রীকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com