রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

বিয়ের জন্য যোগ্য পাত্র খুঁজছেন নায়িকা পপি

  • আপডেট টাইম : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০
  • ৩৪৬ বার পঠিত

অনলাইন ডেস্ক: বিয়ের জন্য পাত্র খুঁজছেন ঢাকাই চলচ্চিত্রের নায়িকা সাদিকা পারভিন পপি। সৎ ও যোগ্য পাত্র পেলে এ বছরেই বিয়ে করবেন বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি একটি জাতীয় দৈনিককে দেয়া এক সাক্ষাতকারে এমন তথ্য নায়িকা নিজেই জানিয়েছেন।

২০১৯ সালে পপি বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু কেন এখনও বিয়ে করছেন না প্রশ্ন করা হলে তিনি বলেন, সৎ ও যোগ্য পাত্র না পাওয়াতে বিয়ে করিনি। তবে খোঁজ চলছে। মিলে গেলে ২০২০ সালেই বিয়ে হয়ে যাবে।

পপি বলেন, সত্যি কথা কী একজন ছেলে, ‘জান খেয়েছ, জান ঘুমিয়েছো’— লিখে একই এসএমএস ১১ জন মেয়েকে পাঠায় এমন ছেলের সঙ্গে বিয়ে করতে চাই না।

তিনি আরও বলেন, সৎ ও বিশ্বাসযোগ্য ছেলে পাওয়া খুব মুশকিল। সম্পর্কের জায়গাটায় সততা থাকতে হবে। যদি এমন না পাই তাহলে আরও ২০ বছর গেলেও বিয়ে না করার আফসোস হবে না।

এ পর্যন্ত কতবার প্রেমে পড়েছেন-জানতে চাইলে এই চিত্রনায়িকা বলেন, ডজনেরও বেশি ছেলে আমার প্রেমে পড়েছে। কিন্তু আমি এক-দুজনের সঙ্গে প্রেমে পড়েছি। তবে প্রেম করতে গিয়ে ধরা খেয়েছি। যার প্রেমেই পড়েছি, একসময় দেখেছি ভণ্ড, চরিত্রহীন ও মিথ্যাবাদী।

১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবরের কুলি ছায়াছবিতে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে আবির্ভূত হন পপি। মেঘের কোলে রোদ, কি যাদু করিলা, গঙ্গাযাত্রা ছায়াছবিতে অভিনয়ের করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

জানা গেছে, সম্প্রতি সাদেক সিদ্দিকী পরিচালনায় পপি অভিনীত ‘সাহসী যোদ্ধা’ ছবির শুটিং শেষ হয়েছে। এরই মধ্যে নতুন বছরে গ্যাংস্টার নামে নতুন ছবিতে চুক্তি হয়েছেন তিনি।

এছাড়া ফিল্ম ক্লাবের নির্বাচনে প্রথম প্রতিদ্বন্দ্বিতা করেই বিজয়ী হয়েছেন এই চিত্রনায়িকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com