রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার রাজশাহীতে ঈদের কেনাকাটায় ব্র্যান্ডের শোরুমে ছুটছেন বিত্তবানরা

রাজধানীর শ্যামলীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০
  • ২৭৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শ্যামলীতে সড়ক অবরোধে করে দাবি আদায়ের চেষ্টা করছেন ডায়নামিক ফ্যাশন নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিক থেকে কল্যাণপুর ও শ্যামলীর মাঝামাঝি এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রেখেছেন তারা। এতে রাস্তার দুই পাশেই যান চলাচল বন্ধ আছে।

আদাবরের রিং রোড এলাকার এই কারখানার শ্রমিকদের অভিযোগ, ওই প্রতিষ্ঠানে তাদের তিন মাসের বেতন বাকি। নতুন বছরে ইনক্রিমেন্টও দেয়া হচ্ছে না তাদের। সেই সঙ্গে দেয়া হচ্ছে ছাঁটাইয়ের হুমকি।

এ অবস্থার পরিপ্রক্ষিতে বকেয়া বেতন আদায়ে মালিকপক্ষকে বাধ্য করতে সড়ক অবরোধ করে রেখেছেন তারা।

শেরে বাংলা নগর থানার ইন্সপেক্টর আবুল কালাম আজাদ বলেন, এ কারখানার মালিক দু’জন। তাদের ডাকা হয়েছে। পাশাপাশি বিজিএমইএ-এর একটি প্রতিনিধি দলও আসছে। তারাও বৈঠক করবে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।

এদিকে সড়ক অবরোধের কারণে, রাস্তার দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। একদিকে যানজন আমিনবাজার পর্যন্ত চলে গেছে। অন্যদিকে নিউমার্কেট পর্যন্ত চলে গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com