শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে

রংপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০
  • ৩৪০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : রংপুরের মিঠাপুকুর উপজেলার তিলকপুর গ্রামে নিজ বাড়িতে পড়ার সময় ঘরে ঢুকে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বখাটের বিরুদ্ধে।

এসময় ছাত্রীকে গুরুতর অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) জানিয়েছে, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ মামলা করতে আসেনি।

রমেক হাসপাতাল, পুলিশ ও তার স্বজনরা জানান, মেয়েটি মিঠাপুকুর উপজেলার হেনা মেমোরিয়াল মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। সে তিলকপুর গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ীর কন্যা। বুধবার রাতে বাসায় পড়ার সময় ওই বাসায় কেউ না থাকার সুযোগ নিয়ে একই গ্রামের ফুলু মিয়ার ছেলে বখাটে জাকির হোসেন ঘরে ঢুকে ওই ছাত্রীকে ধর্ষণ করে। এতে মেয়েটি জ্ঞান হারিয়ে ফেললে তাকে রাতেই রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বৃহস্পতিবার সকালে তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে স্থানান্তর করা হয়েছে।

হাসপাতালের পরিচালক ডা. ফরিদুল ইসলাম চৌধুরী জানান, মেয়েটির অবস্থা গুরতর ছিল, তাৎক্ষণিক প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে।

মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ মামলা করতে আসেনি। বিষয়টি তারা শুনেছেন এবং তদন্ত করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com