রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বরিশালে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন বরিশালে শেষ সময়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা বগুড়া-৬ উপনির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সিটিটিসি’র অভিযানে ৯ জন মাদকসেবী গ্রেফতার মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির প্রভাব: শাহজালাল বিমানবন্দরে ৫০০ ফ্লাইট বাতিল, ৫৩৯টি ফ্লাইট পরিচালিত ফ্ল্যাইট এক্সপার্টের ২০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশে বাংলায় পরিবর্তন আনতে মাঠে স্বয়ং রামের আবির্ভাব ২৯ মার্চ পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট -(ওয়েস্ট বেঙ্গল )এর উদ্যোগে ৫০তম রাজ্য সম্মেলন

নড়িয়া আওয়ামী লীগের উপদেষ্টা নির্বাচিত হলেন এমপি নূরুল হক মেয়ে জোবায়দা

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০
  • ৩১৯ বার পঠিত

শরীয়তপুর প্রতিনিধি: শহীদ সংসদ সদস্য নূরুল হক হাওলাদারের কন্যা জোবায়দা হক অজন্তা শরীয়দপুরের নড়িয়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. সাজ্জাদ হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল-আমিন মৃদুল আজ এক বিবৃতিতে বীর মুক্তিযোদ্ধার সন্তান জোবায়দা হককে স্থানীয় আওয়ামী লীগের উপদেষ্টা নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমকে ধন্যবাদ জানান।

তারা বলেন, জোবায়দা হকের পিতা শহীদ নূরুল হকের রক্তে ভেজা নড়িয়ার মাটিতে তারই সন্তানকে দলের উপদেষ্টার দায়িত্ব দেয়া যথার্থ হয়েছে। এই নড়িয়া তথা শরীয়তপুর আওয়ামী লীগকে সংগঠিত করতে নূরুল হকের অবদান অনস্বীকার্য। তিনি নড়িয়া আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলের মনোনয়নে ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার কিছু দিনের মধ্যেই তিনি আঁততায়ীর গুলিতে শহীদ হন। আমরা আশা করি পিতার আদর্শকে বুকে লালন করে তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করতে যোগ্যতার স্বাক্ষর রাখবেন। সংগঠনের নেতৃবৃন্দ জোবায়দা হকের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।

উল্লেখ্য জোবায়দা হক অজন্তা ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগরের সভাপতি।আজ নড়িয়া উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। আগামী ২৪ জানুয়ারি বিকেল ৪টায় ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে নবগঠিত এই কমিটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com