রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন সফর উপলক্ষে কঠোর নিরাপত্তায় পাঞ্জাব

  • আপডেট টাইম : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০
  • ২৮৪ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : পাকিস্তানে বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন সফর উপলক্ষে কঠোর নিরাপত্তার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের পাঞ্জাব অঞ্চল। পাঞ্জাবের আইন মন্ত্রী মুহাম্মদ বাশারাত রাজা টাইগারদের নিরাপত্তা জোরদারের জন্য কর্তৃপক্ষের সঙ্গে শনিবার এক জরুরী বৈঠক করেন।

সেখানে তিনি সময় মতো সকল ব্যবস্থা গ্রহণের জন্য আদেশ দেন। নাগরিক সচিবালয়ে আলোচনার সময় তিনি বাংলাদেশ ক্রিকেট দলের নিরাপত্তা নিশ্চিত করণে কি কি পদক্ষেপ নেয়া হবে সেটিও বলেন। এছাড়াও টাইগারদের রাওয়ালপিন্ডি থেকে লাহোরে যাতায়াতের সময় যাতে কোনো প্রকার অসুবিধা না হয় এজন্য রাস্তায় গাড়ি চলাচল কমিয়ে দেয়ারও নির্দেশ দেন।

এদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সরদার উসমার বাজদার বলেন, ‘দর্শকরা খেলা উপভোগ করতে মাঠে আসুক এটাই আমরা চাই। এজন্য যাবতীয় সুযোগ-সুবিধা দেয়া হবে। ’ তবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম ও রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের চারপাশে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে। মাঠে প্রবেশ ও বেরুনোর সময় কিছু বহন করা যাবে না। খেলোয়াড়রা যেখানে থাকবে সেখানে সার্বক্ষণিক চেকিংয়ের ব্যবস্থাও করছে কর্তৃপক্ষ।

আলোচনায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও আইন মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান সচিব মমিন আঘা, পুলিশ কমিশনার সাইফ আনজুম এবং অন্যান্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com