শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

এমপি মান্নানের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : সোমবার, ২০ জানুয়ারী, ২০২০
  • ৩৪০ বার পঠিত

বিশেষ প্রতিনিধি: আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রলীগের সাবেক সভাপতি ও বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের প্রথম নামাজে জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হওয়ার পর তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

প্রথমে রাষ্ট্রপতির পক্ষ থেকে তার সামরিক সচিব ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন করেন। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, চিপ হুইপ ও হুইপগণ এবং বিরোধীদলীয় নেতার পক্ষে মশিউর রহমান রাঙ্গা মান্নানের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষক লীগ, বিসিএস কৃষি অ্যাসোসিয়েশন, কৃষি মন্ত্রণালয়, বিএডিসি কৃষিবিদ সমিতি, বাংলাদেশ যুবলীগ, বৃহত্তর বগুড়া সমিতি ঢাকা, স্বেচ্ছাসেবক লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদ, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এদিকে জানাজা শেষে হেলিকপ্টারযোগে তার মরদেহ বগুড়ার সোনাতলায় নেয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়ি ও তার নির্বাচনী এলাকা সারিয়াকান্দিতে নেয়া হবে। সেখানে তৃতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

আজ শনিবার সকাল ৮টা ১৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এমপি আব্দুল মান্নান।

আব্দুল মান্নান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ছাত্রলীগের সভাপতি ছিলেন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

পরে ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদেও জয়ী হন তিনি। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল মান্নান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com