শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে

শপথ নিলেন উপনির্বাচনে জয়ী আওয়ামী লীগের মোছলেম উদ্দিন আহমদ

  • আপডেট টাইম : সোমবার, ২০ জানুয়ারী, ২০২০
  • ৩৭১ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিয়েছেন চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) উপনির্বাচনে জয়ী আওয়ামী লীগের মোছলেম উদ্দিন আহমদ।

আজ সোমবার সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান। সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

শপথ অনুষ্ঠানে সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি, হুইপ সামশুল হক চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম এমপি, আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি, ওয়াসিকা আয়শা খান এমপি, খালেদা খানম এমপি এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৩ জানুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে ৮৭ হাজার ২৪৬ ভোট পান মোছলেম উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপিপ্রার্থী মো. আবু সুফিয়ান পান ১৭ হাজার ৯৩৫ ভোট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com