রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

আবারো সেরার পুরস্কার পেলেন তৌকীর আহমেদ

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০
  • ২৭৮ বার পঠিত

বিনোদন ডেস্ক : গুণী অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদ। কাজের স্বীকৃতিস্বরূপ অনেক সম্মাননা পেয়েছেন তিনি। আবারো সেরার পুরস্কার পেলেন তৌকীর।

ভারতের রাজস্থানের জয়পুরে গত শনিবার শুরু হয় ছয় দিনব্যাপী ‘ষষ্ঠ রাজস্থান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। এতে তৌকীর আহমেদ নির্মিত ‘ফাগুন হাওয়ায়’ সিনেমাটি প্রদর্শিত হয়। এ সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন তিনি।

তৌকীর আহমেদ ছাড়াও এ উৎসবে বাংলাদেশের পরিচালক মিজানুর রহমান লাবু পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মালা ভাবি’ স্পেশাল জুরি ম্যানশন অ্যাওয়ার্ড অর্জন করেছে। এতে অভিনয় করার জন্য টুটুল চৌধুরী সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন। তারা সশরীরে উপস্থিত হয়ে পুরস্কার গ্রহণ করেন।

আরআইএফএফ ফিল্ম ক্লাব আয়োজিত এই উৎসবে আন্তর্জাতিক জুরি হিসেবে দায়িত্ব পালন করেন—ফরাসি অভিনেত্রী ও প্রযোজক মেরিয়েন বোর্গো, ভারতীয় ফিল্ম ফেস্টিভ্যালের মডারেটর ও অভিনেতা চার্লস থমসন, বাংলাদেশি লেখক ও চলচ্চিত্র নির্মাতা মনজুরুল ইসলাম মেঘ ও ইরানি চলচ্চিত্র নির্মাতা হাসান নাজর।

টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ‘ফাগুন হাওয়ায়’ সিনেমা। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন—নুসরাত ইমরোজ তিশা ও সিয়াম আহমেদ। এছাড়াও অভিনয় করেছেন—আবুল হায়াত, আফরোজা বানু, ফারুক হোসেন, সাজু খাদেম, আজাদ সেতু, হাসান আহমেদ প্রমুখ। ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি মুক্তি পায় এ সিনেমা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com