রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে হিমাগারে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে চট্টগ্রামে ৬ হাজার লিটার অকটেন মজুদ রেখে পাম্পে বিক্রি বন্ধ, জরিমানা দিনাজপুরের বিরামপুরে দফাদার নিয়োগে চরম অনিয়মের অভিযোগ: পিতা-পুত্র একই পদে, বিধি লঙ্ঘনে ক্ষোভে ফুঁসছে জনতা সরকারি রাস্তার বরাদ্দের টাকা দিয়ে ইউপি সদস্যের বাড়ির রাস্তা নির্মাণ,ইউনণ কারণ দর্শানোর নোটিশ চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী ডিএসইতে সূচকের পতন, লেনদেন ৬৪৬ কোটি টাকা ইনসাফের ভিত্তিতে সংসদ পরিচালনার ওপর গুরুত্বারোপ বিরোধীদলীয় নেতার মানবপাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে: শামা জনগণের শক্তিই গণতন্ত্রের প্রকৃত ভিত্তি : ডেপুটি স্পিকার কুড়িগ্রাম জেলা পরিষদে নতুন যাত্রার সুচনা। দায়িত্ব হস্তান্তর

দুর্দান্ত সেঞ্চুরির পুরস্কার পেলেন পোপ

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০
  • ২৯৬ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : পোর্ট এলিজাবেথ টেস্টে দুর্দান্ত সেঞ্চুরির পুরস্কার পেলেন অলিভার পোপ। আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে এক লাফে ৫২ ধাপ এগিয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটার।

শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে হারারে টেস্ট শেষে শুক্রবার র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। গত সোমবার শেষ হওয়া ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা পোর্ট এলিজাবেথ টেস্টের প্রতিফলনও পড়েছে র‍্যাঙ্কিংয়ে।

শ্রীলঙ্কার ১০ উইকেটে জয়ী ম্যাচে অপরাজিত ডাবল সেঞ্চুরির পর র‍্যাঙ্কিংয়ে আট ধাপ এগিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। সাবেক লঙ্কান অধিনায়ক আছেন ১৬তম স্থানে। তার ক্যারিয়ার সেরা অবস্থান তৃতীয়, যেটি অর্জন করেছিলেন ২০১৪ সালে।

পোর্ট এলিজাবেথে ইংল্যান্ডের ইনিংস ব্যবধানে জয়ী টেস্টে অপরাজিত ১৩৫ রান করে ম্যাচসেরা হন পোপ। তিনি ৫২ ধাপ এগিয়ে আছেন ৬১তম স্থানে।

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা দ্বিতীয় স্থান স্পর্শ করেছেন বেন স্টোকস। পোর্ট এলিজাবেথে তিনি খেলেন ১২০ রানের ইনিংস।

প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৪৯ ধাপ এগিয়েছেন ইংলিশ অফ স্পিনার ডমিনিক বেস। তিনি আছেন ৬২তম স্থানে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com