মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সব লোভ লালসার উর্ধে থেকে উন্নয়ন মূলক কাজ করতে হবে ; আবুল কালাম এমপি ফোরাতুন্নাহার প্যারিস: ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে এক অবিনাশী নাম কালিগঞ্জে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত গফরগাঁও উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ উদ্যোগে নব নির্বাচিত সংসদ সদস্যকে সম্বর্ধনা বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান বাংলাদেশের কলম্বিয়ায় সামরিক বিমান দুর্ঘটনায় নিহত ৬৬, অনেকেই আহত ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে বৃহস্পতিবার নিউইয়র্কের আদালতে তোলা হবে বাগেরহাটে ৬৬ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, আটক ১ ঈদের টানা ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বসল মুজিব শতবর্ষ ক্ষণগণনার ঘড়ি

  • আপডেট টাইম : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০
  • ৩১২ বার পঠিত

আদালত প্রতিবেদক:সুপ্রিমকোর্ট ভবনে স্থাপন করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার ঘড়ি। রোববার (২৬ জানুয়ারি) বিকেলে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি এ ঘড়ি স্থাপন করা হয়।

এ সময় উদযাপন কমিটির সদস্যদের মধ্যে আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি জেবিএম হাসান, বিচারপতি মো. খসরুজ্জামান এবং বিচারপতি মো. শাহিনুর ইসলাম উপস্থিত ছিলেন।

এর আগে, গত ১৯ জানুয়ারি প্রধান বিচারপতির সভাপতিত্বে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির দ্বিতীয় সভায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ঘড়ি স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়।

সে সিদ্ধান্ত অনুযায়ী, আগামী মার্চের প্রথম সপ্তাহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারতের মাধ্যমে জন্মশতবার্ষিকী উদযাপন শুরু হবে। কমিটি একটি স্মরণিকাও প্রকাশ করবে। এরপর এপ্রিলে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আলোচনা সভা এবং পরে অক্টোবরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে কমিটি বছরব্যাপী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে। আগামী ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত সুপ্রিম কোর্টে বছরব্যাপী নানা অনুষ্ঠান হবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com