মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কলকাতায় ধিক্কার মিছিল দিনাজপুরের বিরামপুরে উপজেলায় মানসিক প্রতিবন্ধী নারী অপহরণের পর ধর্ষণচেষ্টা,প্রধান আসামি আটক ঝালকাঠিতে জুলাই যোদ্ধা রানার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খাগড়াছড়ির মানিকছড়িতে গৃহবধুকে ধর্ষণ চেষ্টাকারীকে আটকায় স্থানীয়রা আলোকসজ্জা করা যাবে না ২৫ মার্চ ও ২৬ মার্চ কুড়িগ্রামে জ্বালানি সংকটে জেলা প্রশাসনের নজরদারি কবিতার নাম–সুমহান ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিকে সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রংপুরে ঈদের তৃতীয় দিন : আনন্দের ঢেউয়ে ভাসছে বিনোদন কেন্দ্রগুলো কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা : রিমান্ড শেষে কারাগারে সাগর

বিয়ের মাত্র ৬ দিনের মাথায় লাশ হলেন শাবনাজ

  • আপডেট টাইম : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০
  • ৩৭৪ বার পঠিত

ধামরাই প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে বিয়ের মাত্র ৬ দিনের মাথায় লাশ হল শাবনাজ আক্তার (১৮) নামে এক নববধূ।

গতকাল রোববার দিনগত রাতে ওই নববধূর এ রহস্যজনক মৃত্যুর ঘটনাটি ঘটে।

নিহত ওই নববধূর পরিবারের দাবি তাকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে।

সোমবার সকালে এ ঘটনায় ধামরাই থানা পুলিশ খুন হওয়া ওই নববধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ সময় স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, নিহত শাবনাজ আক্তার ভোলার চরফ্যাশন এলাকার মো. শাহ আলম মিয়ার কন্যা। মাত্র ৬ দিন আগে উপজেলা বাথুলী গ্রামের মো. আবু হাসানের সঙ্গে শাবনাজের বিয়ে হয়। হাতে মেহেদির রং মুছতে না মুছতেই রোববার দিনগত রাতে লাশ হয়ে গেল শাবনাজ।

নিহত গৃহবধূ শাবনাজের পিতা মো. শাহআলম জানান, আমার মেয়ের ওপর অমানুষিক নির্যাতন চালিয়ে নির্মমভাবে হত্যা করেছে তারই স্বামী। আমি এর উপযুক্ত বিচার ও শাস্তি চাই। আমি কোনোভাবেই আমার মেয়ের হত্যাকারী হাসানকে ক্ষমা করব না।

ধামরাই থানার এসআই সুলতান মাহমুদ জানান, খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে ওই নববধূর লাশ উদ্ধার করি। এ ব্যাপারে ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com