মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

৪ ফেব্রুয়ারি ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০
  • ২৮৯ বার পঠিত

অনলাইন ডেস্ক: ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্টের আমন্ত্রণে আগামী ৪ ফেব্রুয়ারি দেশটিতে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃতীয় দফায় সরকার গঠনের পর ইউরোপে এটিই শেখ হাসিনার প্রথম দ্বিপক্ষীয় সফর।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর এই সফরে বাণিজ্য, বিনিয়োগ, অভিবাসন, রোহিঙ্গাসহ অন্যান্য বিষয়ে আলোচনায় আগ্রহী বাংলাদেশ। অপরদিকে সামরিক সহযোগিতা ও জ্বালানি খাতকে আলোচনায় প্রাধান্য দিতে আগ্রহী ইতালি।

প্রধানমন্ত্রীর এই সফরে ফরেন অফিস কনসালটেশন, উভয়দেশের ফরেন সার্ভিস একাডেমি নিয়ে সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময়সহ কয়েকটি চুক্তি সই হবার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, তিন দিনের এই গুরুত্বপূর্ণ সফরে আগামী ৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবেন। সফর শেষে ৭ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরসূচি থেকে জানা গেছে, সফরে দুই প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে। এর বাইরে দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ইতালির নীতি-নির্ধারনি পর্যায়ের একাধিক নেতা এবং পোপের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। সফরে ইতালিতে বাংলাদেশ চ্যান্সারের নবনির্মিত ভবন উদ্বোধন এবং প্রবাসীদের একটি অনুষ্ঠানে যোগ দিবেন প্রধানমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বাংলাদেশ ও ইতালির মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ইতোমধ্যে ২০০ কোটি ডলার অতিক্রম করেছে। এর মধ্যে বাংলাদেশের রপ্তানি আয় ১৬০ কোটি ডলারেরও বেশি। তা ছাড়া দুই দেশের জন্যই অভিবাসন বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু।

প্রসঙ্গত, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের আমন্ত্রণে গত বছরের ফেব্রুয়ারিতে সর্বশেষ ইতালি সফর করেন প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com