রবিবার, ২১ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

টনি ডায়েস সহশিল্পীদের সঙ্গে আড্ডায়

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০
  • ২৭২ বার পঠিত

বিনোদন ডেস্ক: নাটকের এক সময়ের জনপ্রিয় অভিনেতা টনি ডায়েস। সিনেমায়ও দেখা গেছে তাকে। অভিনয় পেশা ছেড়ে দিয়ে একসময় আমেরিকায় পাড়ি জমান তিনি। বর্তমানে স্ত্রী প্রিয়া ডায়েস ও মেয়ে অহনাকে নিয়ে সেখানেই তার স্থায়ী আবাস। তবে মাঝে মধ্যে দেশে আসেন। এবারও এসেছেন, একা।

সেটাও প্রায় ছয় বছর পর! ঢাকায় নেমেই চলে যান কক্সবাজার। পুরনো বন্ধুদের সঙ্গে সময় কাটাতে। সেখানেই টানা কয়েকদিন থাকার পর ঢাকায় ফিরে পুরনো সহকর্মীদের সঙ্গে মেতে ওঠেন আড্ডায়।

এক সময়ের প্রিয় সহকর্মীকে রাজধানীর এক অভিজাত রেস্তোরাঁয় আমন্ত্রণ জানিয়েছিলেন অভিনেত্রী তারিন জাহান। টনিও সুযোগটা মিস করেননি। আর সেখানেই প্রাণবন্ত আড্ডায় মেতে ওঠেন অভিনয়শিল্পী আজিজুল হাকিম, শহীদুজ্জামান সেলিম, তৌকীর আহমেদ, তানভীন সুইটি, জিনাত হাকিম, গোলাম ফরিদা ছন্দা, রুনা খান, মৌসুমী নাগ, আশনা হাবিব ভাবনা, শান্তা রহমান, পরিচালক এসএ হক অলিকসহ আরও অনেকের সঙ্গে। দীর্ঘদিন পর সহকর্মীদের পেয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন টনি ডায়েস।

তিনি বলেন, ‘সবাই আমাকে যে খুব ভালোবাসে, খুব মিস করে এ হঠাৎ আয়োজনের মধ্য দিয়ে সেটাই প্রমাণ হল। সবার একটাই কথা ছিল, একটি মুহূর্তের জন্য হলেও আমার সঙ্গে দেখা করবে। তারিনই মূলত এই উদ্যোগটা নেয়। আমি ভেবেছিলাম দু-একজন আসবে।

কিন্তু সেলিম ভাই, তৌকীর ভাইসহ বাকি যারা এসেছিলেন সেটি সত্যিই আমাকে রীতিমতো মুগ্ধ করেছে। সময়টা কিছুক্ষণের হলেও সেটি এতটাই প্রাণবন্ত ছিল যে সেই আড্ডা ছেড়ে যেতে আমার ভেতরে কষ্ট হচ্ছিল।’ দেশে বেড়ানো শেষে আবারও আমেরিকায় উড়াল দিয়েছেন এ অভিনেতা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com