সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:০০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রপ্তানি বাণিজ্য সহজ করলো বাংলাদেশ ব্যাংক

১ ফেব্রুয়ারি ঢাকা সিটির নির্বাচন ঘিরে যুক্তরাজ্যের সতর্কতা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০
  • ৩০৪ বার পঠিত

অনলাইন ডেস্ক: ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে যুক্তরাজ্যের নাগরিকদের জন্য বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি করেছে দেশটি।

আজ বৃহস্পতিবার দেশটির সরকারি ওয়েবসাইটে এ সতর্কতা জারি করা হয়।

এতে বলা হয়, ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন হতে যাচ্ছে ১ ফেব্রুয়ারি। এ সময়ে ঢাকায় সফর করলে নাগরিকদের সজাগ থাকার পরামর্শ দেয়া হচ্ছে। বাড়তি নিরাপত্তামূলক পদক্ষেপের কারণে ঘুরতে বের হলে বা কোনো কাজে বের হলে অতিরিক্ত সময় হাতে রাখতে পরামর্শ দেয়া হচ্ছে।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ হয়েছে উল্লেখ করে সতর্কবার্তায় বলা হয়েছে, ওই এলাকায় গেলে নাগরিকদের সজাগ থাকতে ও পরিস্থিতির আপডেট সম্পর্কে সচেতন থাকতে হবে।

সন্ত্রাসী হামলার আশঙ্কা আছে জানিয়ে বিদেশিরা সমবেত হন এমন এলাকা, জনসমাবেশ, রাজনৈতিক শোভাযাত্রা, রাজনৈতিক সংঘর্ষের স্থান, নিরাপত্তা বাহিনীর অবস্থান- এলাকা এড়িয়ে চলার জন্য পরামর্শ দেয়া হয়েছে দেশটির নাগরিকদের। এ ছাড়া ঢাকায় বায়ু দূষণের মাত্রায় এখন উচ্চপর্যায়ে বলেও জানানো হয়েছে ওই বার্তায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com