শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ফেনীতে ডেঙ্গু প্রতিরোধ দিবসে র‌্যালি ও আলোচনা সভা ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী ঈদের আগে-পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে: ডিএমপি কমিশনার শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধের নির্দেশ শ্রম মন্ত্রীর মাফিয়া,সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজ হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি জাতীয় ক্রীড়া পুরস্কাপ্রাপ্ত এ্যাথলেট শামিমা সাত্তার মিমু আর নেই রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান ইরান ‘সম্পূর্ণ পরাজিত’, তারা চুক্তি করতে চায়: ট্রাম্প নোয়াখালীতে এমপি শাহজাহানের নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

ববি দেওলের ছেলে,নতুন মুখ

  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০
  • ৩৩১ বার পঠিত

বিনোদন ডেস্ক : কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। বাবার পর বলিউডে ক্যারিয়ার গড়েছেন তার দুই ছেলে সানি ও ববি দেওল।

এই পরিবারের পরবর্তী প্রজন্মও একই পথে হাঁটছেন। দাদা-বাবাদের দেখানো পথ ধরে কয়েকদিন আগে সানি দেওলের ছেলে করন দেওলের রুপালি জগতে অভিষেক হয়েছে। এবার সিনেমা ইন্ডাস্ট্রিতে পা রাখতে যাচ্ছেন এই পরিবারের আরেক সদস্য— ববি দেওলের ছেলে আর্যমান।

জানা গেছে, ইতোমধ্যে এর প্রস্তুতিও শুরু করেছেন তিনি। এছাড়া ছেলের অভিষেকের ব্যাপারে প্রযোজক রমেশ তাওরানি ও পরিচালক আব্বাস-মাস্তানের সঙ্গে আলোচনা করেছেন ববি। সবকিছু ঠিক থাকলে, খুব শিগগির আর্যমানকে পর্দায় দেখা যাবে।

যদিও এর আগে এক সাক্ষাৎকারে ববি দেওল বলেন, যখন ইন্ডাস্ট্রিতে কেউ কাজ করে এবং তার সন্তান বড় হয় সবাই আশা করে সেও অভিনয়শিল্পী হবে। আমিও এই পেশায় আছি এবং চাইব আমার ছেলে অভিনেতা হোক। কিন্তু তাকে কোনো সীমাবদ্ধতার মধ্যে রাখতে চাই না। অন্য পেশা নিয়েও সে ভাবতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com