সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

বিয়ে করলেন অভিনেত্রী দেবপর্ণা

  • আপডেট টাইম : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৬৮ বার পঠিত

বিনোদন ডেস্ক : কয়েকদিন আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেতা দীপঙ্কর দে ও অভিনেত্রী দোলন রায়।

এবার বিয়ে করলেন কলকাতার টিভি অভিনেত্রী দেবপর্ণা চক্রবর্তী। দীর্ঘদিনের বন্ধু শুভ্রজ্যোতি পাল চৌধুরীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন তিনি।

বরের সঙ্গে ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই অভিনেত্রী লিখেছেন, নতুনভাবে পথচলা শুরু। সাক্ষী রইল অগ্নি, আমাদের ভালোবাসার। ভালো রাখব আমি তোমায়, আগলে রাখবে তুমি এই ভালোবাসা; জানি। ভালো থাকার প্রতিজ্ঞা, আমাদের গল্প শুরুর পালা। মিসেস দেবপর্ণা শুভ্রজ্যোতি পাল চৌধুরী হিসেবে আপনাদের সামনে হাজির হলাম।

বিয়ের আগে আইবুড়ো ভাত, মেহেদী ও সংগীত অনু্ষ্ঠানও হয়েছে। সামাজিক যোগাযোগামধ্যমে প্রকাশ পেয়েছে এর ছবি ও ভিডিও। নতুন জীবনের শুভকামনা জানাচ্ছেন শুভাকাঙ্ক্ষীরা। এর আগে গত ডিসেম্বর বাগদান সারেন দেবপর্ণা-শুভ্রজ্যোতি।

জি-বাংলার ‘নেতাজি’ টিভি ধারাবাহিকের মাধ্যমে বেশ পরিচিত মুখ দেবপর্ণা। এই ধারাবাহিকের অনুপমা থুড়ি চরিত্রে অভিনয় করেন তিনি। এছাড়া ‘ত্রিনয়নী’ সিরিয়ালে সুধা চরিত্রেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com